• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

বাঘাইছড়িতে মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ লিটার অকটেন জব্দ

‎মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- / ৩৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬


‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ লিটার চোরাই জ্বালানী তৈল (অকটেন) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বুধবার (১লা এপ্রিল ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাঝিপাড়া সীমান্ত সড়ক হয়ে একটি মোটরসাইকেলে করে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে অকটেন আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কচুছড়ি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে।

‎রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে একটি বেসামরিক মোটরসাইকেলকে তল্লাশির জন্য সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় তার বহন করা একটি প্লাস্টিকের বস্তা সড়কে পড়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে।
‎তল্লাশি করে বস্তার ভেতর থেকে একটি জারিকেন ও ৩০টি প্লাস্টিকের বোতলে ভরা মোট ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত অকটেনের আনুমানিক মূল্য ৬ হাজার ৫০ টাকা।

‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশল ব্যবহার করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..