চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বন্যা কবলিত এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার ১০জুলাই’২৬ বিকেল ৪টায় বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার ব্যবস্থাপনায় এই ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান দলটির বাঁশখালী উপজেলা প্রচার সম্পাদক মাওলানা আমান উল্লাহ হাসান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা এস.এম. ফয়জুল্লাহ,বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা উসমান গণি,মাওলানা ইউনুস,জনাব আবু ফাইজা,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সভাপতি মুহাম্মদ আরিফ উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় আলহাজ্ব মাওলানা রুহুল্লাহ তালুকদার বলেন,প্রিয় জন্মভূমি বাঁশখালী আজ ভালো নেই।
এই দুর্যোগে দল মতের উর্ধ্বে উঠে সবাইকে বানভাসীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।তিনি বলেন,পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে আমরা সব বানভাসীদের কাছে যাবো।
আমাদের সবটুকু দিয়ে বন্যা কবলিতদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটা মৌলিক স্লোগান ধারণ করে রাজনীতি করে।তা হলো ইসলাম,দেশ ও মানবতা।আমরা মানুষ হিসেবে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তো বটেই,সেই সাথে এটা আমাদের জন্য ইবাদতও।ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবাদতের রাজনীতি করে।সেই কারণে যে কোন দুর্যোগে সবার আগে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি।