• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
হেডলাইন :

দিনাজপুরে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

Reporter Name / ৩ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ জুলাই, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম হুসেন ইমন (২৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩

শুক্রবার (১০ জুলাই) রাত প্রায় ১২টার দিকে বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় বীরগঞ্জ ডিগ্রি কলেজের একজন ছাত্রী। তিনি বীরগঞ্জে একটি মেসে থেকে লেখাপড়া করতেন। অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে অভিযুক্ত কৌশলে ওই কলেজছাত্রীকে বীরগঞ্জের তাজমহল সিনেমা হলের সামনে থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে নীলফামারী জেলার ডিমলা পোস্ট অফিস মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত ও ভুক্তভোগীকে আটক করে। পরে দুইজন ইউপি সদস্যের মাধ্যমে উভয় পক্ষের অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার বিয়ের বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্তের পরিবার তাতে অস্বীকৃতি জানায়।

এরপর ভুক্তভোগীর পরিবার আদালতে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে গত ৮ মে ২০২৬ তারিখে বীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, হত্যা, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..