• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
হেডলাইন :

মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। / ২১ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কয়েকজন স্থানীয় ব্যক্তি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি অর্ধগলিত ও বিকৃত হয়ে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এসআই আলমগীর হোসেন আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন থানায় থাকা নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..