• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
হেডলাইন :

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরী নির্দেশনা

মোঃ শরিফুল ইসলাম / ১১৯ দেখেছেন
আপলোড : বুধবার, ২২ জুলাই, ২০২৬

শিক্ষকদের বেতন উত্তোলনসহ ব্যক্তিগত কাজে বিদ্যালয় পরিত্যাগ না করতে নির্দেশ দিয়েছে
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস। বুধবার (২২ জুলাই) জেলা শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে জানানো হয়, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেরা তাদের মাসিক বেতন উত্তোলনসহ অন্যান্য ব্যক্তিগত কাজের অযুহাতে বিদ্যালয় চলাকালীন সময়ে অনুপস্থিত থাকেন। এর ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। তাই শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, শিক্ষকদের শৃঙ্খলা বজায় রাখা ও নিরবিচ্ছিন্ন পাঠদান নিশ্চিত করতে জেলার সকল শিক্ষকদের বেতন উত্তোলনের জন্য চেক বইয়ের পরিবর্তে ডেবিট কার্ড বা এটিএম বা অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহারের নির্দেশ দেন। এতে করে শিক্ষকেরা বিদ্যালয় ছুটির পর বা বন্ধের দিনেও বেতন উত্তোলন করতে পারবেন বলে জানানো হয়।

এছাড়াও কোনো শিক্ষক যেনো বিদ্যালয় চলাকালে অন্য কোনো ব্যক্তিগত কাজেও কর্মস্হল ত্যাগ করতে না পারে সে জন্য প্রধান শিক্ষকদের প্রতি বিশেষ নির্দেশনা রাখা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষকদের দায়িত্বপালনের বিষয়ে এমন নির্দেশনা জারি করলেও জেলার সরকারি স্কুলগুলোতে স্কুল ফিডিং সঠিকভাবে বিতরণ হয় কি না সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..