• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
হেডলাইন :

পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত।।

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধি / ৫৫ দেখেছেন
আপলোড : বুধবার, ২২ জুলাই, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে ” স্মৃতিতে ২৪ নতুন প্রজন্মের চোঁখে গণঅভ্যুত্থানের ইতিহাস ” শীর্ষক মাসব্যাপী আন্ত:বিদ্যালয় প্রতিযোগিতা উপলক্ষে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর আয়োজনে বিতর্ক, রচনা ও চিত্রান্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২১ জুলাই) পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযেগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রচনা, বিতর্ক ও চিত্রাংকণ প্রতিযোগিতায় সার্বিক তত্বাবধানে ছিলেন পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো:মুরাদ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা সভাপতি রাসেল মাহমুদ, ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক মো:মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..