• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

নৈতিক স্খলনের দায়ে সংসদ সদস্যের পদ হারাচ্ছেন এমপি নজরুল

মোঃ শরিফুল ইসলাম / ১৫৬ দেখেছেন
আপলোড : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নৈতিক স্খলনের দায়ে সংসদ সদস্যের পদ হারাচ্ছেন সাতক্ষীরা-৪ এর এমপি নজরুল ইসলাম।বুধবার (২২ জুলাই ) বিকেল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ জরুরী বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো দলীয় এমপি তার দলীয় পদ হারালে তার তার সংসদ সদস্যের পদটি বাতিল হয়ে যায়। তাই দল থেকে বহিস্কারের ফলে এমপির পদ হারাবেন নজরুল।

উল্লেখ্য, ইসলামী ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে মারিয়া নামের এক কিশোরীর সাথে শারিরীক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ায় ইসলামী এ দলটি এমপি নজরুলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..