পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির (ক্রাইম অ্যান্ড অপস্), মুন্সীগঞ্জ এর তদারকিতে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডু ও সঙ্গীয় এসআই (নিঃ) পলাশ কান্তি রায়, এসআই (নিঃ) কামরুল ইসলাম, পিপিএম, ও ফোর্সের সমন্বয়ে গঠিত জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে অদ্য ০৪/০৪/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০২.৩০ ঘটিকায় আসামী ০১। মাহফুজুর রহমান (২৪) পিতা- মোঃ বাবুল হোসেন, মাতা- রাবিয়া বেগম, সাং- ঘোষাইবাগ, থানা- মুন্সীগঞ্জ, জেলা- মুন্সীগঞ্জের নিজ বাড়ির নিজ শয়ন কক্ষের প্লাষ্টিক এর ওয়্যারডফ এর ডুয়ার থেকে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে একটি বিদেশী পিস্তল ০২ টি ম্যাগাজিন ১৭ (সতেরো) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্রেটির উৎস এবং ব্যবহারের ক্ষেত্র নিয়ে ব্যাপক তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।
উদ্ধারকৃত মালামালঃ
১. একটি বিদেশী পিস্তল।
২. ০২ টি ম্যাগাজিন।
৩. ১৭ (সতেরো) রাউন্ড কার্তুজ (গুলি)।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১. মাহফুজুর রহমান (২৪) পিতা- মোঃ বাবুল হোসেন, মাতা- রাবিয়া বেগম, সাং- ঘোষাইবাগ, থানা- মুন্সীগঞ্জ, জেলা- মুন্সীগঞ্জ।