• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

।। সাংবাদিক রাকিবের পিতার মৃত্যুতে পাটগ্রাম প্রেসক্লাবের শোক প্রকাশ।।

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধি / ৯৪ দেখেছেন
আপলোড : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পাটগ্রাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, প্রেসফোর লালমনিরহাটের সদস্য এবং মানবজমিন পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি জুনায়েদ হাসান রাকিব এর বাবা পাটগ্রাম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আকিকুল হক তায়েব সোমবার (২৭ জুলাই) বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।

মরহুম আকিকুুল হক তায়েব এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাটগ্রাম প্রেসক্লাবের সকল সদস্য ও নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সাংবাদিক জুনায়েদ হাসান রাকিব এর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজ এর পাটগ্রাম প্রতিনিধি প্রভাষক ইফতেখার আহাম্মদ, পাটগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী দৈনিক যুগের আলো এর পাটগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজ,পাটগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক নয়া দিগন্তের পাটগ্রাম প্রতিনিধি মো: আমিনুর রহমান পাটোয়ারী বাবুল, সিনিয়র সহসভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি সিরাজুল ইসলাম বসুনিয়া, সিনিয়র সহসভাপতি দৈনিক প্রথম আলোর পাটগ্রাম প্রতিনিধি এবি সফিউল আলম, সিনিয়র সহসভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো:আজিজুল হক দুলাল পাটগ্রাম প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম এবং গণচিঠি প্রতিনিধি মো:হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি আজিনুর রহমান আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শেয়ার বিজ এর পাটগ্রাম প্রতিনিধি সাফিউল ইসলাম সাফি, প্রেসক্লাব সদস্য ও দৈনিক বাংলাদেশ সমাচার এর পাটগ্রাম প্রতিনিধি মো: ফরিদুল ইসলাম রানা প্রমুখ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..