• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাটিরাঙ্গায় অস্ত্র-গুলি ও ভারতীয় মুদ্রা উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ- / ১৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় বিজিবির সাথে সশস্ত্র চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ, ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবি। সোমবার (২৭ জুলাই) বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) দিনগত রাত ৩টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার ২ নম্বর তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ি বিওপির অধীন সিংহপাড়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারিদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

 

এসময় একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ৯ মি.মি. পিস্তল, দুটি ছোট আকারের দেশীয় এলজি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ এবং এক হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করে। জব্দকৃত মালামাল নিয়ে ক্যাম্পে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা সেগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

 

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোলাগুলির সময় বিজিবির পক্ষ থেকে মোট ১৭ রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..