“মায়ের পাশে কাটানো প্রতিটি মুহূর্ত জীবনের সবচেয়ে মূল্যবান সময়, মাতৃভালোবাসা প্রাপ্তি পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ যেন সব সময় মাকে সুস্থ, ভালো ও হাসিখুশি রাখেন।” – নিজের মা কে নিয়ে ফেসবুকে এমন আবেগঘন পোস্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ পোস্ট করেন।
মুহূর্তে ভাইরাল হওয়া তার এ পোস্টে মাত্র এক ঘন্টায় ৮ হাজার লাভ রিয়েক্ট ও ২৫৫ কমেন্ট পাওয়া যায়। সেখানে রফিজুর রহমান নামের এক ব্যক্তি তার কমেন্টে লিখেছেন- “স্যারের এই মাতৃভক্তি আমাকে ভীষণভাবে মুগ্ধ করে।”
সিফাত আরা নিধি লিখেছেন- ” প্রতিটি সন্তানের যোগ্যতা হোক তার মা কে এতটুকু যত্নে রাখার।”
সাকিবাল হাসান নওশাদ লিখেছেন-” স্যার আপনার এই মাতৃভক্তি প্রতিটি ছাত্রের অনুপ্রেরণা।”
নূরুল আমিন এ টি লিখেছেন-” দ্যা লাভ অব মাদার ইজ নেভার এক্সিস্টেন্স।”
মুমিনুল হক লিখেছেন-” আপনিই সৌভাগ্যবান, আপনার মা এখনো জীবিত।”
রাজীব দেব তার এ মাতৃভক্তিকে সাহিত্যের ভাষায় সংজ্ঞায়িত করেছেন। তিনি লিখেছেন-” মায়ের সাথে সন্তানের হয় অলিখিত প্রেমচুক্তি।”
সময়ের প্রভাবশালী জনপ্রিয় এ মন্ত্রী যখন নানা বিতর্কে জর্জরিত, পতনচিন্তে ক্লান্ত, ঠিক এমন সময়ে নিজের মা কে নিয়ে এমন প্রেমাসিক্ত শ্রদ্ধাপূর্ণ ফেসবুক স্ট্যাটাস তার পুরোনো জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করবে। এছাড়া অনুসরণ যোগ্য এ স্ট্যাটাসটি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে বলে মনে করছেন নেটিজেনরা।