• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেল এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ১৮৪ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেল (সামাজিক সংগঠন) এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার (৭আগস্ট) পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করেন পাটগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইহসান ইয়ুথ সার্কেল।

 

এতে উপস্থিত ছিলেন ইহসান ইয়ুথ সার্কেল এর সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইহসান ইয়ুথ সার্কেল অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা,দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, হতদরিদ্র কন্যাদায়গ্রস্থ পরিবারকে কন্যার বিবাহ সহায়তা, মানবিক জনকল্যাণ মূলক কার্যক্রমে সহযোগিতা, মাদক, জুয়া, যৌতুক,বাল্য বিবাহ প্রতিরোধ সহ সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ইত্যাদি কার্যক্রম পরিচালিত করে আসছে।

 

এ সংগঠনের সদস্য ও কিছু সংখ্যক সূধীজনের একান্ত প্রচেষ্টায় এসকল মানবিক এবং সামাজিক কর্মসূচী স্বল্প পরিসরে পরিচালনা করে আসছে সংগঠনটি। এ সামাজিক সংগঠনটি তাদের এসকল মহৎ ও জনকল্যাণমুখী কর্মসূচী সমুহ বাস্তবায়নে সমাজের বিত্তবান, মানবিক মানুষ এবং সরকারি,বেসরকারি পৃষ্ঠপোষকতার জন্য আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..