হেডলাইন:
দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল।

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

টিটিসি, ক্যাম্পাস প্রতিনিধিঃ- / ২০০ দেখেছেন
আপলোড : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক জিয়ার বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচীতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শনিবার (১৫ আগস্ট) ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াদ হাসানের আয়োজনে বৃক্ষরোপন ​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জ্যাকি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশ ও সাধারণ মানুষের কল্যাণে ছাত্রদলের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আতিকুর রহমান শান্ত, রেজভী রহমান, মোঃ নাঈমুর সরকার দুর্জয়, রিফাত ইসলাম, মোঃ শফিউল্লাহ কাউসার, মোঃ সুমন বাপ্পি, মোঃ জুনায়েদ ও মোঃ নাহিদ রানা। এছাড়া সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাধারণ শিক্ষার্থীরাও এই বৃক্ষরোপণ কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন  কমিটির ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..