• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

চাঁদগঞ্জ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে নিমের চারা বিতরণ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ৭ দেখেছেন
আপলোড : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পান্না।

চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক হেলাল।

এ সময় কলেজের শিক্ষক উৎপল কুমার, লায়লা আরজুমান বানু ও হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নিম গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শিক্ষার্থীদের গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..