• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

রুহিয়ায় ৩৩ শত টাকার ইয়াবা ও নগদ অর্থ সহ গ্রেফতার ১

মোঃ সোয়েল রানা, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: / ২৮ দেখেছেন
আপলোড : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

‎​ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি মোবাইল ফোনসহ মোঃ আজগর আলী(৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

​গ্রেফতারকৃত আজগর আলী রুহিয়া থানার ঘনি মহেষপুর এলাকার মহিরুল ইসলামের ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ১ নং রুহিয়া পূর্ব ইউনিয়নের কর্ণফুলী বাজারের পাশে রেললাইনের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে জনৈক মোঃ ওয়ালিউল্লাহর ভাড়া বাসার পূর্ব পাশে সন্দেহভাজন হিসেবে আজগর আলীকে আটক করা হয়।

 

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ০.১১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ হাজার ৩ শত টাকা। এছাড়া তার হেফাজত থেকে মাদক কেনাবেচার নগদ ৮ হাজার ১ শত টাকা এবং একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়েছে। ​রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..