বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ সোহাগ ।
সভায় আগামী ১৫ আগস্ট শনিবার বিকেল ৪টায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ আন্দোলনের কথা তুলে ধরেন। তারা বলেন, জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রস্তুতি সভায় গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৫ আগস্টের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য দায়িত্ব বণ্টন, নেতাকর্মীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।