• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

মোংলায় বেগম জিয়ার নামে দোয়ার আয়োজন ও নিজ অর্থায়নে সাঁকো তৈরি

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ / ৯৮ দেখেছেন
আপলোড : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাগেরহাটের মোংলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী স্মরণে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মোংলা পৌর যুবদল নেতা মো. রেজাউল কবির শুভর ব্যক্তিগত অর্থায়নে সাঁকোটি নির্মাণ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকালে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের সদস্য, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলের পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন যুবদল নেতা রেজাউল কবির শুভ। বিশেষ করে বর্ষা মৌসুমে পারাপারে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হতো। নতুন সাঁকো নির্মাণের ফলে ওই এলাকার মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মো. রেজাউল কবির শুভ বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী স্মরণে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করার পাশাপাশি এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা ও মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছি। মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব।”

এলাকাবাসী জানান, সাঁকোটি নির্মাণের আগে বর্ষা মৌসুমে পারাপারে তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। শিশু, নারী, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলেও সমস্যা দেখা দিত। বাঁশের সাঁকো নির্মাণ হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব হচ্ছে।

এক স্থানীয় বাসিন্দা মোঃ হোসাইন আল হাদি বলেন, “এটি আমাদের দীর্ঘদিনের প্রয়োজন ছিল। সাঁকোটি হওয়ায় এলাকার মানুষের চলাচলের সমস্যা অনেকটাই কমেছে। ব্যক্তিগত উদ্যোগে মানুষের জন্য এমন কাজ করায় আমরা রেজাউল কবির শুভকে ধন্যবাদ জানাই।

দোয়া মাহফিল ও সাঁকো নির্মাণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও যুবদলের হাজারো নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ২০২৫ সালের ১৫ আগস্ট তাঁর ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..