• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

দীঘিনালায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি / ২৫ দেখেছেন
আপলোড : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) দীঘিনালা সরকারি কলেজ ও কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের যৌথ উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

 

মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির প্রতি তাঁর অবদান কবুল করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সভাপতি মামুনুর রশিদ।

এ সময় উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ, কলেজ ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..