• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরন

খাগড়াছড়ি প্রতিনিধি : / ১০ দেখেছেন
আপলোড : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের আওতায় বাইল্যাছড়ি এলাকায় অসহায় দুঃস্থ পাহাড়ী-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলনা বিতরন করা হয়েছে।

সোমবার (১৭আগস্ট) সকালের দিকে মাটিরাঙ্গা জোনের আওতায় গুইমারা সদর ইউনিয়ন এর বাইল্যাছড়ি এলাকায় মাটিরাঙ্গা জোনের সার্বিক সহযোগিতায় প্রায় ২৫০ জন পাহাড়ী-বাঙালি অসহায় ও দুস্থ নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান ও বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

এসময় মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. রেজওয়ান তৌফিক ই রিজভী, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.ফারিয়া আহমেদ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপি সভাপতি মো.শাহ জালাল কাজল, সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. রেজওয়ান তৌফিক ই রিজভী, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.ফারিয়া আহমেদ, রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা ক্ষেত্রবালা ত্রিপুরা বলেন, “ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসক আমাদের পরীক্ষা করেছেন এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেধাবী কোমলমতী গরিব শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য শিক্ষাসামগ্রী অসহায় মানুষের কষ্ট লাঘবে মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..