বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন মান্দার দুই জনপ্রতিনিধি।
৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলকে কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলমকে অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে। সংগঠনের সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত পৃথক চিঠিতে ১৬ আগস্ট তাঁদের এ দায়িত্ব দেওয়া হয়।
এদিকে মান্দার দুই জনপ্রতিনিধি কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন মহল ও ব্যক্তিবর্গ তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নতুন দায়িত্বে তাঁরা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।