• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

পাটগ্রামে সদ্য কারামুক্ত পাটগ্রাম জামায়াতের পৌর আমীর সোহেল রানাকে গণসংবর্ধনা।।

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ১৫০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার সদ্যকারামুক্ত জামায়াতের পৌর আমীর মো:সোহেল রানাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা ও পৌর জামায়াতের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮আগস্ট)বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় পাটগ্রাম টি এন স্কুল এন্ড কলেজ মাঠে পাটগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মো:মনোয়ার হোসেন লিটন এর সসঞ্চালনায় ও উপজেলা আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ এর সভাপতিত্বে এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট (হাতিবান্ধা -পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান) আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লালমনিরহাট জেলার সেক্রেটারী ও পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আনিসুল ইসলাম, রংপুর মহানগর জামায়াতের টিম সদস্য জামায়াত নেতা কাজী একরামুল হক ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাটগ্রাম পৌর শাখার আহবায়ক মো: জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির পাটগ্রাম উপজেলা শাখার আহবায়ক মো: আনজুম রাজা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাটগ্রাম উপজেলা পূর্ব শাখার সভাপতি মো:আলমগীর খোরশেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..