• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধিঃ / ৩৮ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে প্রধান অতিথি যশোর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামিম রেজা (অর্নব) এর উপস্থিতে র‌্যালি উদ্বোধন করেন। এসময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

 

র‍্যালিটি শার্শা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি প্রধান কার্যালয়ে সামনে এসে শেষে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের ঐতিহ্য, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরেন। র‍্যালি শেষে আলোচনাসভা ও বৃক্ষ রোপন কর্মসুচির মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় ৷

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুগ্ন-আহবায়ক,শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক, রাকিবুল হোসেন রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবাহক, শাহিদুল ইসলাম শহিদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..