• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
হেডলাইন :
নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি)

২০ বছর পলাতক থাকার পর রাজশাহীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী। / ৪৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

দীর্ঘ ২০ বছর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার পর বরিশালের একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গোয়েন্দা তথ্য, নজরদারি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. খলিল হাওলাদার। তিনি আশরাফ আলী হাওলাদারের ছেলে। র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে রাজপাড়া থানার হড়গ্রাম চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে বরিশালের উজিরপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত খলিল হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায়ের পরপরই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন পরিচয়ে বসবাস করতে থাকেন, ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ জানতে পারে যে তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় অবস্থান করছেন। এরপর তার গতিবিধির ওপর নজরদারি চালিয়ে নিশ্চিত হয়ে একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে শনাক্ত করে আটক করা সম্ভব হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..