• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ- / ১৫ দেখেছেন
আপলোড : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে মোবাইল কোর্টের কর্মকর্তাদের গাড়ি আটকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর-কনেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে—এমন তথ্য পেয়ে মোবাইল কোর্টের একটি দল সেখানে অভিযান চালায়।এ সময় বাল্যবিবাহের অভিযোগে বর আল আমিনকে আটক করে নিয়ে আসার পথে তার পরিবারের লোকজনসহ প্রায় ২৫-৩০ জন ব্যক্তি মোবাইল কোর্টের গাড়ি আটকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় তারা সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ ও মোবাইল কোর্টের সঙ্গে থাকা স্টাফদের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে আত্রাই থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে পুলিশ অভিযান চালিয়ে বর-কনেসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাল্যবিবাহ সংঘটন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ,রাব্বি,ইউনুস, সজলসহ আরও ২০-২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

বাল্যবিবাহ প্রতিরোধ ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..