• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

সাতৈর ইউনিয়নে কৃষকদের মাঝে তেল বিতরণ, চুরির অভিযোগে সরব খন্দকার নাসিরুল ইসলাম

আব্দুল মতিন মুন্সী বিশেষ প্রতিনিধি: / ৫৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদে কৃষকদের মাঝে তেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তেল বিতরণ করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, জ্বালানী মন্ত্রী ও এডিশনাল সচিব মো সবুর সাহেবের মাধ্যমে ৩০ হাজার লিটার তেল সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে।

আরও ২০ হাজার লিটার
তেল প্রক্রিয়াধীন রয়েছে এবং তা দ্রুত কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া হবে।

তিনি অভিযোগ করে বলেন, “যারা জান্নাতের টিকিট বিক্রি করে এমপি হয়েছে। সেই দলের জামায়াতের নেতা সাতৈরের মো. ফরহাদ হোসেন ও বোয়ালমারী উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাও. মো. শফিকুল ইসলাম ২০ ব্যারেল তেল চুরি করেছিল।”

তিনি আরও দাবি করেন, পরে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া তেল উদ্ধার করেন।

তেল বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু এবং সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন টিআইসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..