• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: / ৫২ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

  • সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার—শিক্ষার আলোয় গড়ব সমৃদ্ধ সমাজ’—এই প্রত্যয়কে সামনে রেখে নওগাঁয়

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হবে। র‍্যালিতে জেলা প্রশাসন, নওগাঁ এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নওগাঁর উদ্যোগে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জীবনমুখী ও প্রয়োজনভিত্তিক শিক্ষার সুযোগ নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যেই উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ঝরে পড়া ও শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এবারের কর্মসূচিতে র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি নিরক্ষরমুক্ত ও উন্নত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হবে।
আয়োজনে: জেলা প্রশাসন, নওগাঁ ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নওগাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..