বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওযোয়ান মাঠ থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
এ সময় বক্তারা নারীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে জেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১৪টি ইউনিটের বিপুলসংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন।