• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা দোয়া ও পুরস্কার বিতরণ।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার / ৩০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বটিয়াঘাটা থানার ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বাইনতলা বাজারের পাশে অবস্থিত ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসার ১০/ ০৯/২৬ ইং তারিখে সকাল১০ঘটিকায় মাদ্রাসার অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাওলানা নাজমুল হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার জনাব আল মাহমুদ কাজী। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়পরায়ণতা, সহনশীলতা এবং ইসলামের শান্তির বাণী তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলন ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসার সুপার জনাব আল মাহমুদ কাজী,
আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সুপার জনাব মোজাম্মেল হোসেন,সহকারী মৌলভী মাওলানা আবু সাঈদ , ইমাম হোসেন,মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মারুফ,রহমত রাফি, হাফিজুর রহমান, সহকারী শিক্ষিকা মাওলানা মাসুমা খাতুন, নাজমুন নাহার, ইমদাদুল হক প্রমুখ। সর্বশেষ দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..