• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মো. হাবিবুর রহমান কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি / ৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

  • পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো. সাগর (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার ২ নম্বর আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরের উত্তর-পূর্ব পাশের শয়নকক্ষ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা। গ্রেপ্তার সাগর পূর্ব আমরাজুড়ি এলাকার মৃত বাবুল খন্দকারের ছেলে।

কাউখালী থানার এসআই বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে এসআই মো. মাসুদ আল মামুন, এএসআই মনিরুজ্জামান ও এএসআই মো. মোস্তফা কামালসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। কাউখালী থানায় মামলা নম্বর-৫, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৮১। রাত ১১টা ৫০ মিনিটে মামলাটি রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..