আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ রোডের হাটিকুমরুলে অনুষ্ঠিতব্য পথসভা সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মুনসুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন।
সভায় আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচি ঘিরে দায়িত্বশীল নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, ধানগড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা রুহুল আমিন জিহাদী, সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস, পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন হাসিনুর, চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রায়গঞ্জ উপজেলা সভাপতি মাসুদ রানাসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মী।
সভায় ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিতে রায়গঞ্জ উপজেলা থেকে অংশগ্রহণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।