• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

দিনাজপুর কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর: / ৪ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুর কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আছর দিনাজপুর শিশু একাডেমি প্রাঙ্গণে গোর-এ শহীদ বড়মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামিয়া দারুল উলুম নতুনবাগ, রামপুরা, ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস হাফেজ মাওলানা ডক্টর মহীউদ্দীন ইকরাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের ধর্মীয় প্রশিক্ষক মুফতি সাব্বির আহমাদ এবং ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপপরিচালক মো. শামীম সিদ্দিক।
মাহফিলে সভাপতিত্ব করেন দিনাজপুর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জোবায়ের সাঈদ।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার জন্য তাঁর অনন্য অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় দিনাজপুর কওমী মাদরাসা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..