• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

আজিজুল হাকিম সামি, বরিশাল / ৭৩ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তির আলোয় করি সত্যের প্রতিষ্ঠা” এই স্লোগানকে সামনে রেখে বরিশালে উৎসবমুখর পরিবেশে গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে এবং বিএম কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়ন করে বিএম কলেজ ডিবেটিং ক্লাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম।

বিএম কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু তাহের মো: রাশেদুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি মো. তুহিন এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সাগর।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় বরিশাল অঞ্চলের সেরা ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা মেডিকেল কলেজ, বিএম কলেজ ও বরিশাল টেক্সটাইল কলেজ। যুক্তির লড়াই শেষে মোট ৮টি দলের মধ্য থেকে শ্রেষ্ঠত্বের দৌড়ে ফাইনালের লড়াইয়ে জয়ী হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (টিম-১) এবং বিএম কলেজ ডিবেটিং ক্লাব (বিএমসিডিসি)। শীগ্রই জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​অনুষ্ঠানের ​উদ্বোধনি বক্তব্যে বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ এনামুল হাসান তাসনিম বলেন, “শিক্ষার্থীদের কল্যাণ ও মেধা বিকাশে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এমন সহ-শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম বলেন, “আজকের আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয়টি খুবই যুগোপযোগী। গণতন্ত্র উত্তরণের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে শিক্ষাঙ্গনের প্রতিটি ক্ষেত্রে সঠিক গণতন্ত্র চর্চা প্রয়োজন। এমন ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়েই একদিন দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।”

প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ইশরাক আহমেদ বলেন, “বিএম কলেজের সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং চমৎকার আয়োজন আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন হলে আমি আবারও অংশগ্রগণ করতে ইচ্ছুক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..