• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
হেডলাইন :
মান্দায় নবাগত ইউএনও আতিয়া খাতুনের সঙ্গে খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাত ধাপে ইউপি নির্বাচন, রায়পুরে আলোচনায় রাশেদুল ইসলাম বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লালমনিরহাটের হাতিবান্ধা সিমান্তে বিজিবি’র অভিযানে ১৭৪ বোতল ভারতীয় এসকাপ সিরাপ জব্দ দিনাজপুরের বিরলে অভিযানে ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার টাকা বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা। কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা।

মহাদেবপুর উপজেলা প্রতিনিধি / ২ দেখেছেন
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় অবশেষে টনক নড়েছে নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগের।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সিভিল সার্জন অফিস এর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম উপজেলা শহরের মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নানা অনিয়ম হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার ওই ক্লিনিকে নাছিমা নামের এক নারী ভুল চিকিৎসার শিকার হয়ে মারা যান। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক মালিক পক্ষ তড়িঘড়ি করে মাত্র ৩০ হাজার টাকায় ভুক্তভোগী পরিবারের সাথে সমঝোতা করে ঘটনাটি রফাদফা করার চেষ্টা চালায়।তবে বিষয়টি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম মদিনা ক্লিনিকে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ওয়ান-স্টপ সার্ভিস, ওটি (অপারেশন থিয়েটার) এবং ডায়াগনস্টিক ল্যাবে চরম অব্যবস্থাপনা ও লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্রের গুরুতর অনিয়ম দেখতে পান।অভিযান শেষে সিভিল সার্জন সাংবাদিকদের জানান, “ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং ক্লিনিক পরিচালনায় নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। জেলার সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”এদিকে ক্লিনিক সিলগালার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা চিকিৎসায় অবহেলা ও রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা মদিনা ক্লিনিকের মালিক ও জড়িত চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..