জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ ই সেপ্টেম্বর বেলা ১১টায় আছমত আলী খান ইনস্টিটিউশন এর অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক তারিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
প্রধান শিক্ষক এইচ. এম. জসীম উদ্দীন।
আয়োজকরা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এসময় আয়োজক কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করে অতিথিবৃন্দ।