• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শেখপাড়ায় ভোররাতে র‍্যাবের অভিযান, ৩৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অপু দাস, ব্যুরো প্রধান,রাজশাহী। / ২৭ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রাজশাহী মহানগরীর শেখপাড়া এলাকায় ভোররাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। অভিযানে ৩৩ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল মহানগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় পরিত্যক্ত একটি জমিতে বিশেষ কৌশলে মাদকদ্রব্য সংরক্ষণের চেষ্টা চলাকালে শ্রী রাম সরকার (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি শ্রী রাম সরকার, পিতা নিমাই সরকার, রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম শেখপাড়া এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদক সংগ্রহ করে তা সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব কর্মকর্তারা জানান, জব্দ করা গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে শাহ মখদুম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র‍্যাব আরও জানায়, মাদক নির্মূল এবং অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..