• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
হেডলাইন :
নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় র‍্যাবের ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান নরসিংদীতে মাধবদীর উন্নয়ন, পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনে বিস্তৃত পরিকল্পনার কথা জানালেন সাবেক মেয়র হাজী মো: ইলিয়াস কোতয়ালী থানার বিশেষ অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী গ্রেফতার। ইরানের যে ১০ শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিলেন ট্রাম্প বিচার বিভাগকে নির্বাহী চাপমুক্ত রাখতে হবে: অ্যাডভোকেট আজমল হোসেন সবাইকে সুন্দরবনের গুরুত্ব বুঝতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজনে বক্তারা দৌলতপুর আলিম মাদ্রাসায় হেফজ বিভাগের কোরআন শরীফ পাঠদান কার্যক্রমের শুভ সূচনা

৬ বছর পর আনোয়ারায় ফিরছে ১৩০ বছরের বৈশাখী মেলা ও বলী খেলা

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম: / ২৯ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক আয়োজন আবারও শুরু হতে যাচ্ছে। দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর অবশেষে আয়োজন করা হচ্ছে এরশাদ আলী সরকারের ১৩০তম বৈশাখী মেলা ও বলী খেলা।
জানা গেছে, করোনা মহামারি ও নানা প্রতিকূল সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে এই ঐতিহ্যবাহী আয়োজনটি বন্ধ ছিল। ফলে এলাকাবাসীর মধ্যে এক ধরনের শূন্যতা ও হতাশা বিরাজ করছিল। অবশেষে সব বাধা কাটিয়ে পুনরায় শুরু হতে যাচ্ছে শতবর্ষের এই ঐতিহ্যবাহী মেলা।
১৩০ বছরের গৌরবময় ইতিহাস বহনকারী এ বৈশাখী মেলা ও বলী খেলা শুধু একটি উৎসব নয়; এটি স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ ক্রীড়ার অন্যতম প্রধান অংশ। প্রতি বছর এই আয়োজনকে ঘিরে আনোয়ারা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ এবং বিভিন্ন স্থান থেকে মানুষ এতে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, এবারের মেলায় থাকবে নানা লোকজ আয়োজন, গ্রামীণ পণ্যের সমাহার এবং দর্শকদের প্রধান আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বলী খেলা।দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষা শেষে পুনরায় শুরু হতে যাওয়া এরশাদ আলী সরকারের বৈশাখী মেলা ও বলী খেলা আনোয়ারা তথা দক্ষিণ চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..