১১ই এপ্রিল শনিবার দুপুরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্ৰামে একটি অবলা প্রাণীর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে জানা গেছে গাছ খাওয়ার অভিযোগে একটি গরুকে দা দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে এই অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুএে জানা যায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কুদ্দুস মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা এই নৃশংসতা চালিয়েছেন অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মোঃ নিজাম হাওলাদারের গরু ইয়াছিন মোল্লার বাড়ির সীমানায় ঢুকে কিছু গাছ খেয়ে ফেলে এতে ক্ষিপ্ত হয়ে ইয়াছিন ধারালো দা দিয়ে গরুটিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন একপর্যায়ে তিনি গরুটির পিছনের বাম পায়ের রগ কেটে দেন।
আহত গরুর মালিক রওশনা বেগম জানান,অবলা প্রাণীটি ভুলবশত অন্যের সীমানায় যেতেই পারে কিন্তু তার জন্য এমন পাশবিক শাস্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না গরুটির জখম অত্যন্ত গুরুতর এবং বর্তমানে সেটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন মোল্লার এমন আচরণ চরম নিষ্ঠুরতার পরিচয় দেয় একজন সুস্থ মস্তিষ্কের মানুষ একটি অবলা প্রাণীর সঙ্গে এমন আচরণ করতে পারেন না।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত ইয়াছিন মোল্লাকে নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।