আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিতের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন স্থানীয় যুবকরা। তাদের অভিযোগ, এলাকায় কেইপিজেড, কাফকো, সিইউএফএল, ডিপি-১/২ এবং চায়না ইকোনমিক জোনসহ একাধিক বড় শিল্পপ্রতিষ্ঠান থাকলেও স্থানীয়রা প্রত্যাশিত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। আন্দোলনের ডাক দেওয়া শিক্ষিত বেকার যুবকরা জানান, “এগুলো আমাদের এলাকার সম্পদ। তাই এখানে স্থানীয়দের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা দিতে হবে—এটা আমাদের ন্যায্য অধিকার।”তাদের দাবি, দীর্ঘদিন ধরে বাইরের জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, আনোয়ারা-কর্ণফুলী এলাকায় একাধিক শিল্পপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এখানকার বেকারত্ব কমছে না, যা ক্রমেই অসন্তোষের জন্ম দিচ্ছে।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের ন্যায্য অধিকার স্বেচ্ছায় নিশ্চিত করা না হয়, তাহলে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে যেতে বাধ্য হবো, ইনশাআল্লাহ।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন