• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

টানা বৃষ্টিতে বেওয়ারিশ নারীর লাশ দাফন, খাগড়াছড়ি সদর থানা পুলিশের মানবিক দৃষ্টান্ত

খাগড়াছড়ি প্রতিনিধি : / ২৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়িতে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সদর থানা পুলিশ। টানা বৃষ্টিকে উপেক্ষা করে এক বেওয়ারিশ নারীর লাশ দাফনের দায়িত্ব নিয়ে তারা সমাজে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে।
জানা গেছে, ফাতেমা বেগম (৭০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী দীর্ঘদিন ধরে খাগড়াছড়ির মহালছড়ি থানা এলাকায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের উদ্যোগে তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৮ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর পর তার কোনো আত্মীয়-স্বজন কিংবা পরিচিত ব্যক্তি খুঁজে পাওয়া যায়নি। ফলে তার দাফন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। দায়িত্ববোধ ও সামাজিক কর্তব্যের জায়গা থেকে তারা লাশ দাফনের সম্পূর্ণ আয়োজন গ্রহণ করে।
টানা বৃষ্টির মধ্যেও বুধবার (২৯ এপ্রিল) দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। মৃত ব্যক্তি মুসলিম হওয়ায় কোর্ট জামে মসজিদের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে যথাযথ ধর্মীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এসময় পার্শ্ববর্তী ইসলামপুর এলাকার কয়েকজন স্বেচ্ছাসেবী পুলিশকে সহযোগিতা করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুলিশের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সচেতন মহল মনে করছে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে পুলিশের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। এটি প্রমাণ করে, মানবতা ও সহমর্মিতার চর্চা থাকলে যেকোনো প্রতিকূলতাকেও জয় করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..