• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / ২৪ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যােগে সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান।

​জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) কালবৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নসহ মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছপালা উপড়ে পড়ে এবং বেশ কিছু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করা হয়।

​এ সময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

দুর্যোগে এই সহায়তা পেয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ঢেউটিন ​বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, কাল বৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুততম সময়ে প্রতি পরিবারকে ডেউটিন সহায়তা প্রদান করা হয়েছে। সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..