• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বরিশালে এসএমই উদ্যোক্তাদের ট্যাক্স ও ভ্যাট বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ১১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বরিশালে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ট্যাক্স ও ভ্যাট বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩০ শে এপ্রিল বৃহস্পতিবার নগরীর এবিসি ফাউন্ডেশনে দিনব্যাপী এসএমই ফাউন্ডেশনের এই কর্মসূচিতে সার্বিক ভাবে সহযোগিতা করে বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

কর্মশালায় ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার।

উদ্যোক্তাদের সঠিক হিসাব সংরক্ষণ, নিয়মিত ভ্যাট প্রদান, আয়কর রিটার্ন দাখিল এবং আইনগত বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ খাতের উদ্যোক্তাদের কর ও ভ্যাট সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মো. নাজমুল হাসান,বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি বিলকিস আহমেদ লিলি।

উক্ত আয়োজনে স্থানীয় ৪০ জন উদ্যোক্তারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে উত্তর প্রদান করেন।আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..