দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের কৃতি ও মানবিক সন্তান মো: রবিউল ইসলাম ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর ২০২৬ সেশনের আংশিক বোর্ড অব ডিরেক্টর্স প্যানেলে মনোনীত হয়েছেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন প্যানেল ঘোষণা করা হয়।
ঘোষণার অংশ হিসেবে মো: রবিউল ইসলামকে খুলনা সদর জেলার লিডার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তার সাংগঠনিক দক্ষতা, সক্রিয়তা ও দায়িত্বশীলতার ভিত্তিতেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে খুলনা জেলায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নবনিযুক্ত জেলা লিডার মো: রবিউল ইসলাম দায়িত্বপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে বলেন,
“দায়িত্ব যখন ভালোবাসার—আলহামদুলিল্লাহ, NBF-BD খুলনা জেলা লিডার হিসেবে দায়িত্ব পেলাম। ইনশাআল্লাহ খুলনার প্রতিটি কোণায় রক্তের অভাবে যেন একটি প্রাণও না ঝরে, সেই লক্ষ্যে কাজ করে যাবো।”
তিনি আরও বলেন,
“আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। খুলনাবাসীর জন্য ২৪/৭ রক্তের সেবা নিশ্চিত করাই এখন আমার প্রধান লক্ষ্য। কারো মা, কারো বাবা, কারো সন্তান যেন রক্তের অভাবে কষ্ট না পায়—এই লক্ষ্যেই কাজ করবো। আসুন, সবাই মিলে খুলনাকে রক্তের অভাবমুক্ত করি।”
এদিকে, ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ বিডি)-এর সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।