লালমনিরহাটের পাটগ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ফ্যামিলি কিটস বক্স বিতরণ করা হয়েছে।
শনিবার (২০জুন)পাটগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের শিশুদের মাঝে এসব কিটস বক্স বিতরণ করেন লালমনিরহাট-১(হাতিবান্ধা-পাটগ্রাম)আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন (সিএসএসপি), এমজিসিএসপি এবং ইইউ-ইউনিসেফের সহযোগিতায় বাস্তবায়িত কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জিল্লুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ,পাটগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শফিকার রহমান,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু,পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পৌর বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিনসহ জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।