• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এমপি ফাহমিদা হক সাথী

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি / ২৪ দেখেছেন
আপলোড : শনিবার, ২০ জুন, ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক সাথী বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে পাড়ায় পাড়ায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না,মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২০ জুন) সকালে নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের দক্ষিণ ধুরু উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ ধুরু যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাহমিদা হক সাথী বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মাদক শুধু একটি পরিবারকে ধ্বংস করে না, এটি গোটা সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তাই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, “অপরাধী যেই হোক না কেন, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি তিনি তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকলে যুবসমাজ সহজেই মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে পারে।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মরসুর, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. আমান উল্লাহ, দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেনুজির আহমেদ বেনু, সরদার জাকির হোসেন এবং আলোর প্রতীক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মাহফুজ রায়হান রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে উপস্থিত সকলেই হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..