• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি / ১৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ঝালকাঠির রাজাপুর নির্মাণাধীন একটি ব্রিজের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল হাওলাদার (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের ডহরশংকর গ্রামের আক্কেল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাকিল হাওলাদার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কালিরচর গ্রামের নজরুল হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেল মার্কেট এলাকায় নির্মাণাধীন ব্রিজের কাজ চলাকালে অসাবধানতাবশত শাকিল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এ সময় সহকর্মী শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।

 

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..