দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৬ জুলাই ২০২৬ (সোমবার) দুপুর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। এ কর্মসূচির সমর্থনে দিনাজপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-২০৩১), বাংলাদেশ ডাকঘর কর্মচারী সমিতি (বাংলাদেশ) এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনগুলোর নেতারা জানান, দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলার সকল শাখা ডাকঘরের কর্মচারীরাও ধর্মঘটে অংশ নেবেন।
সংগঠন সূত্রে জানা গেছে, সারা দেশে প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরের ২৩ হাজার ২১ জন কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা শাখার সভাপতি এস এম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবু তালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত দুই দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে বলে তারা জানান।