• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি : / ১৪ দেখেছেন
আপলোড : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সড়কে সড়ক দুর্ঘটনায় মোজাফফর (৬৮) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর উপজেলার নাদৌর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মোজাফফর সাইকেল চালিয়ে নওগাঁ রোড থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..