• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৩১০ কেজি কারেন্ট জাল ও নছিমন জব্দ

জাকির হোসেন,বেনাপোল(শার্শা)প্রতিনিধি: / ১৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩১০ কেজি কারেন্ট জাল এবং ১টি নছিমন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

 

বৃহস্পতিবার ( ১৩ আগস্ট ২০২৬) রাতে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১০ কেজি কারেন্ট জাল এবং ১টি নছিমন আটক করে।

 

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১৭,৫০,০০০/- টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..