• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

পাটগ্রামে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ৩৩ দেখেছেন
আপলোড : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 


সোমবার (১৭ আগস্ট) পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,১. মো. মেরাজ হোসেন (২০), পিতা: মো. আব্দুল করিম ওরফে নরিম উদ্দিন,২. মো. রাসেল মিয়া (২৮), পিতা: মো. আলাউদ্দিন।

​পুলিশ জানায়, মাদকমুক্ত পাটগ্রাম গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় মেরাজ হোসেন ও রাসেল মিয়ার কাছ থেকে ৫ পিস করে মোট ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে আটক করা হয়।

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,​এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,পাটগ্রামকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..