বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া এমপি’র নেতৃত্বে মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালের দিকে বিডিআর মাঠে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়ন বিএনপি আয়োজিত ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোর পরিচিতি সভায় তারা এসব কথা বলেন।
গোমতি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. আবুল ফজল ভুইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. আবুল কালাম আযাদ ও জয়নাল আবেদীন খোন্দকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পরিচিতি সভায় গোমতি ইউনিয়ন বিএনপির সদস্য (দপ্তর) মো. মোরশেদ আলম, গোমতি ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. আবু হানিফ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. হারুন মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মুনাফ ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, তৃণমূল পর্যায়ই যেকোনো রাজনৈতিক সংগঠনের মূল চালিকাশক্তি। নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটিগুলো মানবিক বাংলাদেশ বিনির্মানসহ ও গোমতির উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএনপির কমিটিতে কোন মাদক কারবারি, সন্ত্রাস, চাঁদাবাজ ও সালিশ বানিজ্যের সাথে জড়িতদের ঠাই হবে না জানিয়ে তিনি বলেন, এসব লোকের সাথে যদি বিএনপির কোন নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
নেতাকর্মীদের সবধরনের ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার ওপরও গুরুত্বারোপ করেন। সরকার এবং বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।
গোমতি ইউনিয়নের নবগঠিত রঙটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত পরিচিতি সভা উৎসবমুখর হয়ে উঠে। এসময় নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস পরিলক্ষিত হয়।